ইসলাম উদ্দিন মালিক
আজ ২৮ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ইসলাম উদ্দিন মালিক-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। মরহুমের আত্মার মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আবু আহাম্মদ ভুঁইয়া
আজ ২৮ মে ছাগলনাইয়া প্রেস ক্লাবের কার্যকরী সদস্য, সাপ্তাহিক নবকিরণের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মাজহারুল ইসলাম ভুঁইয়ার পিতা চট্টগ্রাম স্টীল মিলের কমার্শিয়াল অফিসার আবু আহাম্মদ ভুঁইয়ার ২৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মধুগ্রামের মিয়াজান ভুঁইয়া বাড়িতে কোরআনখানি, মিলাদ মাহফিল ও মেজবানের আয়োজন করা হয়েছে।
