অন্তর্বর্তীকালীন সরকার নিয়েই বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে

আপডেট : ২৭ মে ২০১৩, ২২:৫৫
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, জ্বালাও-পোড়াও করে কোন সমস্যার সমাধান হয় না। একদিকে আলোচনার প্রস্তাব, অন্যদিকে হরতাল ডেকে বিএনপি আবারো প্রমাণ করেছে নৈরাজ্য সৃষ্টি করে তারা ক্ষমতায় যেতে চায় । অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এ ব্যাপারে বিরোধী দলের সঙ্গে আলোচনা হতে পারে । নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে আওয়ামী লীগ আলোচনায় প্রস্তুত । তিনি আরও বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেয়ায় ভোলা শহররক্ষা বাঁধ বিপন্ন । গতকাল সোমবার ভোলা সদরের কাচিয়া ইউনিয়নে শহররক্ষা বাঁধ সংলগ্ন কাঠিরমাথা এলাকায় সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।