২৯ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, বুধবার
আজ ১৫ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৮ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-২। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও চন্দ্র। আপনার শুভসংখ্যা: ২ ও ৫। শুভবার: সোম ও বুধবার। শুভরত্ন: পান্না ও চন্দ্রকান্ত মণি/মুক্ত।
প্রকৃতিগতভাবে আপনি: কল্পনাপ্রবণ ও ডিপ্লোম্যাটিক। আপনি আকর্ষণীয় ও সহানুভূতিশীল ব্যক্তিত্বের অধিকারী। আপনি ভ্রমণ ভালোবাসেন। আর শান্তি ও বৈচিত্র্যের প্রত্যাশ আপনার জন্মগত। আপোষ ও মধ্যস্থতাকারী হিসেবে আপনি অনন্য। আপনার ইনটুইশন ও সৃজনশীলতা বাস্তব জটিলতা থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ করতে পারে। আপনার অনুসন্ধিত্সা প্রবল, আপনাকে আরো বাস্তববাদী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: প্রেসিডেন্ট কেনেডি, অভিনেতা বব হোপ, অমলেন্দু বিশ্বাস, হুমায়ূন ফরিদী, সাংবাদিক অরুনাভ সরকার, সাংবাদিক এ কে এম মহিউদ্দীন, রাজনীতিক এ কে এম মায়েদুল ইসলাম, ড. ইনামুল হক।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ প্রতিযোগিতামূলক কাজে ভালো করবেন। কোন ধরনের প্রতিযোগিতামূলক কাজে পুরস্কৃত হবার সম্ভাবনা আছে। কোন বিষয়ে নতুন কোন অভিজ্ঞতা লাভ হতে পারে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা সফল হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভাল যাবে না। আজ ফোন না নিলেই ভালো করবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ কাজ-কর্মে উত্সাহ পাবেন। অমনযোগিতা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন কোন উদোগ গ্রহণ করতে পারেন। বিনিয়োগের ব্যাপারে প্রয়োজনে সীমিত ঝুঁকি নেন। রোমান্স শুভ নয়।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। অসমাপ্ত কাজ শেষ হতে পারে। ফলে মানসিক তৃপ্তি পাবেন। শরীর ভালো নাও যেতে পারে। যন্ত্রপাতি ব্যবহারে সর্তকতা অবলম্বন করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ নতুন কাজে সাফল্য আসবে। ফলে আরো কিছু কাজ হাতে আসতে পারে। আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। আমদানি-রপ্তানি ব্যবসায় লাভবান হতে পারেন। ভাই-বোনদের সাথে তিক্ততার অবসান হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ প্রেম ঘটিতে বিয়ের ব্যাপারে তড়িঘড়ি করে কোন সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। এ ব্যাপারে অভিভাবকদের মাধ্যমে এগোবার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। আর্থিকদিক ভালো যাবে। আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ পদস্থ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মক্ষেত্রে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। অধীনস্থদের উপর কোন ধরনের দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। পিতৃ স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। শিক্ষাবিদদের জন্য দিনটি শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। তবে অসমপ্রতিযোগীদের সম্মুখীন হতে পারেন। চিন্তা-ভাবনা করে কাজ করুন। পরিশ্রম একটু বেশি হলেও শেষ পর্যন্ত সফল হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নে ব্যয় বৃদ্ধি হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ আজ ভালো কোন সংবাদ পেতে পারেন। মানসিক শান্তি বজায় থাকবে। আর্থিকদিক কিছুটা ব্যয় বহুল হতে পারে। সন্তানের পড়াশুনার ব্যাপারে খোঁজ-খবর নিলে ভালো করবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কিছু কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ ব্যবসায়ী দিক খুব একটা ভালো যাবে না। পাওনা টাকা আদায় নাও হতে পারে। দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। বিক্রয়-বাণিজ্যে ক্রয় এবং বিক্রয় সমন্বয় করা কঠিন হবে। পিতৃ স্বাস্থ্য ভালো যাবে না। যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ পরিশ্রম বৃদ্ধি পাবে। বুদ্ধি ও পরিশ্রম দ্বারা অনেক কাজ শেষ করতে পারবেন। ঠিকাদারদের জন্য দিনটি শুভ। নতুন কোনো কাজ হাতে আসতে পারে। প্রাপ্তি যোগ আছে। বিপরীত লিঙ্গের কারো প্রতি তীব্র আকর্ষণ বোধ করবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ শত্রুতা বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। অযথা কাউকে সন্দেহ করবেন না। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ শরীর ভালো যাবে না। হঠাত্ কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। আজ কারো সাথে ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। দূরের যাত্রা শুভ নয়।
