হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসের কথা বলছি...

আপডেট : ২৮ মে ২০১৩, ১৮:০৭
বিজ্ঞান ভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণা প্রসারের লক্ষ্যে ১৯৯৯ সালে দিনাজপুরের সবুজ, মনোরম, জীববৈচিত্র্যপূর্ণ এবং সবুজ গাছ-পালায় ঘেরা নয়নাভিরাম এক সুনিবিড় পরিবেশে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), দিনাজপুরে শুরু করেছিল তার আপন যাত্রা। শিক্ষা প্রতিষ্ঠানটি দেশের তথা উত্তরবঙ্গের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে অনন্য অবদান রেখে সময়ের চাহিদা অনুযায়ী যোগ্য ও দক্ষ মানবসম্পদ তৈরি করে আসছে। ১৩ বছর অতিক্রম করা বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ৪১টি বিভাগ ও ৭টি অনুষদে প্রায় সাড়ে তিন হাজারের বেশি শিক্ষার্থী ও ২ শতাধিক শিক্ষক এবং পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী আছেন। চলতি শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদ, এগ্রিকালচার, কম্পিউটার সায়েন্স, ফিশারিজ, ফুড প্রসেস, ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদসহ মোট ৭টি অনুষদের ৪১ টি বিভাগে মেধার ভিত্তিতে দেশি-বিদেশি প্রায় ১০২০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করানোর পাশাপাশি আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। তবে এখানকার বোটানিক্যাল গার্ডেন, জার্মপ্লাজম সেন্টার, ফুড প্রসেসের ল্যাব, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী, কম্পিউটার ল্যাব ও ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টারটি গবেষণার জন্য খুব বেশি উপযুক্ত নয়।