মিসেস আলেয়া বেগম
প্রধান শিক্ষক
স্কুলটি এ অঞ্চলের নারী শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রধান সমস্যা হচ্ছে ভবন ও শ্রেণী কক্ষের অভাব। পর্যাপ্ত ভবনের অভাবে ছাত্রীরা কখনো খোলা আকাশের নিচে এবং ছোট রুমের মধ্যে গাদাগাদি করে বসে ক্লাস করছে। এছাড়া শিক্ষক স্বল্পতা, শিক্ষক ও ছাত্রী হোস্টেল, ছাত্রীদের
কমন রুম, আসবাবপত্র,
বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, খেলাধুলার জন্য মাঠসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। এই সমস্যার মধ্যেও একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের চিন্তা, মননশীল, সৃজনশীল এবং তার প্রতিভা বিকাশের জন্য বিনোদনের মাধ্যমে শিক্ষাদান করা হচ্ছে। সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
