আমাদের ক্যাম্পাস

আপডেট : ২৮ মে ২০১৩, ১৮:০৯
মীর আনোয়ার হোসেন টুটুল \ মাধ্যমিক শিক্ষার জন্য ব্যতিক্রম ধর্মী নারী শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের মির্জাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় নামে সনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি নারী শিক্ষা, নারী উন্নয়ন এবং নারী জাগরণের জন্য একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে। বিদ্যালয়টির প্রতিষ্ঠার বয়স হয়েছে ৪০ বছর। ১৯৭৩ সালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মনোরম পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বর্তমানে এখানে ১৪০০ শত ছাত্রী পড়াশোনা করছে। বিদ্যালয়ের ছাত্রীদের ভাল পড়াশোনার পাশাপাশি আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ভাল খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মী হিসেবে দেশ ও দেশের বাহিরে কাজ করার জন্য শিক্ষা দেয়া হয় বলে শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যরা জানিয়েছেন। টাঙ্গাইল জেলায় নারী শিক্ষা , নারী জাগরণ ও নারী উন্নয়নে যে কয়টি বিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করেছে মির্জাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় তাদের মধ্যে প্রথম সারির একটি বিদ্যালয়। এলাকার পিছিয়ে পড়া নারীদের শিক্ষার প্রসার কল্পে শিক্ষানুরাগী ও সমাজ হরি মিত্র, হাবিল উদ্দিন, সাবেক এমপি ও বর্তমান টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের একান্ত প্রচেষ্টা,মরহুম খোন্দকার আল মহসীন মোহিত,সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একাব্বর হোসেনসহ কতিপয় শিক্ষানুরাগী ১৯৭৩ সালে উপজেলা সদরের বিশাল এলাকা নিয়ে এক মনোরম পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্ঠান করেন। তাসলিমা আক্তার ১০ম শ্রেণী, রোল-০১ তাসলিমা আক্তার জানায়, বর্তমানে শিক্ষা ক্ষেত্রে নানা ভাবে দুর্নীতি হচ্ছে। যেমন বিভিন্ন বার্ষিক পরীক্ষা, জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক, উচ্চ শিক্ষা এমনকি বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়ে যাচ্ছে। এটা ছাত্রদের জন্য বিরাট ক্ষতির কারণ। সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া রাজনীতি তার মোটেও পছন্দ নয়। রাজনীতির অস্থিরতার ক্লাস ও নির্ধারিত সময়ে পরীক্ষা হচ্ছে না। রাত্রী পার ৯ম শ্রেণী, রোল-০১ আমাদের বিদ্যালয় সত্যিই একটি আদর্শ বিদ্যাপিঠ। বোর্ড বইয়ের পাশাপাশি আমাদের সামাজিক উন্নয়নের জন্য বিভিন্নদিক শিক্ষা দেয়া হয়। সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হলে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে বলে রাত্রী পাল জানিয়েছে। বর্তমান রাজনীতি অস্থিরতা এবং বার বার হরতালের কারণে তাদের পড়াশোনার মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে বলেও সে জানায়। য্যোতি সিংহ ৮ম শ্রেণী, রোল-০১ বিদ্যালয়ের অবকাঠামো সম্পর্কে য্যোতি সিংহ জানায়, জ্ঞানার্জনের কোন শেষ নেই সঠিক জ্ঞান পেতে হলে ভাল শিক্ষক প্রয়োজন। আমাদের বিদ্যালয়ের ভাল শিক্ষকের কমতি নেই । তারা সব ক্লাসে আমাদের নিজের সন্তানের মত করে পাঠদান করায় তাদের আছে আমি কৃতজ্ঞ। আমি চাই ডিজিটাল পদ্ধতিতে কম্পিউটারের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা হলে আমাদের জন্য আরও ভাল হবে। নওসিন তাবাসসুম ৭ম শ্রেণী, রোল-০১ নওসিন তাবাসসুম জানায়, আমাদের বিদ্যালয়টি মনোরম পরিবেশের মধ্যে প্রতিষ্ঠা হলেও রয়েছে বিভিন্ন সমস্যা। এই সমস্যার মধ্যেও সকল শিক্ষক সৃজনশীল মন মানসিকতা নিয়ে আমাদের মুখস্ত বিদ্যা পরিহার করে জ্ঞান ভিত্তিক পাঠদান করে থাকেন। এতে আমরা উপকার পাই বেশি। আমি চাই আধুনিক শিক্ষার পাশাপাশি যোগোপযোগী পদ্ধতিতে পাঠদান। বিশেষ করে ডিজিটাল পদ্ধতি আমার খুব প্রিয়। ইসরাত জাহান ৬ষ্ঠ শ্রেণী, রোল-০১ বিদ্যালয় সম্পর্কে ইসরাত জানায়, বিদ্যালয়ে ভর্তি হয়ে আমি গর্বিত। কারণ শিক্ষকরা অতি আন্তরিকতা নিয়ে পাঠদান করে থাকেন। বিভিন্ন সময়ে আমাদের স্কুলের ছাত্রীরা ভাল ফলাফল অর্জনসহ খেলাধুলায় কৃতিত্ব বহন করে। বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সবার সহযোগিতা কামনা করে ইসরাত। আমি আমার স্কুলকে দেশসেরা স্কুল হিসেবে দেখতে চাই।