ছোটমণিদের সন্দেশ

আপডেট : ২৮ মে ২০১৩, ১৮:১৫
আনন ফাউন্ডেশন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭ মে ২০১৩ শুক্রবার বিকেলে সুফিয়া কামাল গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি স.ম. শামসুল আলমের সভাপতিত্বে একটি আনন্দঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আলম তালুকদার এবং মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব এড. গোলাম মহীউদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছড়াকার আখতার হুসেন, ছড়াকার মাহমুদউল্লাহ, খালেক বিন জয়েনউদদীন, ফারুক মাহমুদ, শিশু-সাহিত্যিক সুজন বড়ুয়া, ছড়াকার আসলাম সানী, ছড়াকার ফারুক হোসেন এবং গল্পকার মনি হায়দার। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মহাসচিব নজরুল ইসলাম নঈম। এর আগে জাতীয় প্রেসক্লাব থেকে পাবলিক লাইব্রেরী পর্যন্ত আনন্দ র্যালি করে আনন ফাউন্ডেশনের শিশু-কিশোর এবং সদস্যবৃন্দ। আলোচনা অনুষ্ঠানের পূর্বে জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন স.ম. শামসুল আলম। ছড়াকার সুকুমার বড়ুয়াকে আনন ফাউন্ডেশনের আজীবন সম্মাননা এবং শিশু-সাহিত্যিক ফারুক নওয়াজকে আনন শিশু-সাহিত্য পুরস্কার ২০১৩ প্রদান করা হয়। আনন ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আনন’ নামে একটি সংকলন প্রকাশিত হয়। আলোচনা অনুষ্ঠান শেষে আনন ফাউন্ডেশনের শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে অংশ নেয় লুবাবা বিনতে ইউসুফ লগ্ন, মালিহা আক্তার, আবদুল্লাহ, তৃষা, ঐশী, অংশ, নিঝুম, অদ্বিতা বেপারী, সারিকা ইসলাম, শারমিন আক্তার ইমা, শিপা, তানিয়া, পূজা সরকার, শুভলতা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও আরো অনেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শামাদান উফা।