বঙ্গবন্ধুর প্রিয় মানিক

আপডেট : ২৮ মে ২০১৩, ১৮:১৬
মায়ের মুখে ফোটায় হাসি সোনার ছেলে মানিক; দুষ্টুমিতে যায় আড়ালে সামনে দাঁড়ায় খানিক। আপন গুণে মহত্ মানিক ফুলের মতো ফুটলো; ভুবন ভরে আলোর ছোঁয়ায় রাতের আঁধার টুটলো। বুক ভরা তাঁর সাহস ছিলো মনটা ছিলো উদার; গরীব দুখির দুখের দিনে অন্ন দিতেন ক্ষুধার। স্বদেশ গড়ার কঠিন কাজে করে গেছেন লড়াই; বঙ্গবন্ধুর প্রিয় মানিক সবাই করি বড়াই।