মানিক তুমি বাংলার মানিক
বাংলা মায়ের ছেলে,
বাংলাদেশের ইতিহাসে
তোমার কথা মেলে।
মুসাফিরের কথায়-লেখায়
বাংলাদেশের ছবি,
পড়ছি বসে, ভাবছি আমি
লিখেছে এ কোন কবি?
লিখছো তুমি কত কলাম
আমরা হয়েছি শুদ্ধ,
অনুপ্রেরণা পেয়ে তোমার
আমরা করেছি যুদ্ধ।
সেই যুদ্ধে স্বাধীন হয়েছি,
পেয়েছি স্বাধীন দেশ,
আজো তোমায় স্মরণ করি
আমরা আছি বেশ।
