সম্পর্কের সূত্রে দু’জন আপন দুই সহোদর হলেও, নিজেদের কাজের আঙ্গিক ভক্তকূল এবং সাংস্কৃতিক পরিচয় একেবারেই ভিন্ন। একজন রবীন্দ্রসংগীতে এবং অন্যজন কত্থক নৃত্যে এ দেশের দিকপাল—সাদী মহম্মদ ও শিবলী মহম্মদ। আপন এই দুই ভাইকে আলাদা আলাদা মঞ্চে পারফর্মেন্স দেখলেও, একই সাথে গান ও নাচের যুগলবন্দী একেবারেই দেখা যায় না। সেই বিরল দৃশ্যই যেন ঘটে গেল গতকাল চ্যানেল আইয়ের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া মা’কে নিয়ে বিশেষ এই আয়োজনে।
