বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দিক্ষীত এবার নাচবেন বিরজু মহারাজের সঙ্গে। ভারতের এই কিংবদন্তি কত্থক নৃত্যশিল্পীর নির্দেশনায় মাধুরী এর আগে নাচলেও তার সঙ্গে পর্দায় নাচ এবারই প্রথম। আর তাই মাধুরী খুবই নার্ভাস অনুভব করছেন। জানা যায়, খুব শীঘ্রই মাধুরীর ‘ঝালাক দিকলাজা’ অনুষ্ঠানে বিরজু মহারাজ ও মাধুরীকে একসঙ্গে নাচতে দেখা যাবে। উল্লেখ্য, বিরজু মহারাজের নির্দেশনায় এর আগে মাধুরী ‘দেবদাস’, ‘দিল তো পাগল হ্যায়’সহ একাধিক ছবিতে নেচেছিলেন।
