নায়করাজ রাজ্জাক নিজের স্বাস্থ্য পরীক্ষা শেষে গত রবিবার ব্যাংকক থেকে ফিরলেন ঢাকায়। চিকিত্সকের পরামর্শেই রাজ্জাক ব্যাংকক গিয়েছিলেন চেকআপ করানোর জন্যই। সেখানকার চেকআপে তিনি সবদিক থেকেই প্রায় সুস্থ আছেন। তারপরও ডাক্তার তাকে কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন।