যানজট জনজটে বিপর্যস্ত ঢাকা

আপডেট : ২৮ মে ২০১৩, ২০:৪৮
ঢাকার জীবনযাত্রা ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। ছাত্রছাত্রীরা যথাসময়ে পৌঁছতে পারছে না শিক্ষাপ্রতিষ্ঠানে। রোগী যেতে পারছে না ডাক্তারের কাছে। চাকরিজীবী পারছে না যেতে তাদের কর্মস্থলে। যতই দিন যাচ্ছে ততই দুর্বিষহ হয়ে উঠছে আমাদের নগরজীবন। নাভিশ্বাস উঠছে সর্বস্তরে। এ সবের মূলে রয়েছে তীব্র যানজট। আর এই যানজটের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে বাড়ছে নগরজীবনের ব্যয়ভার। বাড়িভাড়া, গাড়িভাড়া থেকে সবকিছুই হয়ে উঠছে দূর্মুল্য। আর এই দূর্মুল্যের যাঁতাকলে নিষ্পেষিত হচ্ছে এ শহরের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তসহ সাধারণ মানুষ। নগরজীবনের সকল সমস্যার মূলে যেটি কাজ করছে, তাহলো সকল প্রকার প্রশাসনিক কেন্দ্রীয়করণ। আমাদের এই শহর আজ প্রশাসনিক কেন্দ্রীয়করণের এই বোঝা বইতে অক্ষম। অথচ এই কঠিন দুর্বিষহ অবস্থাকে উপলব্ধি করে তাকে আজ পরিত্রাণ দেওয়ার যেন কেউ নেই। বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচ হাজার গার্মেন্টস আছে, যার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার গার্মেন্টসের বোঝা ঢাকাকে বহন করতে হচ্ছে। অথচ এসব শিল্প কলকারখানায় চাকরিরত সাধারণ শ্রমিকদেরকে ঢাকার অতি দূর্মুল্যের যাঁতাকলে নিষ্পেষিত হতে হচ্ছে। শিক্ষার ও চিকিত্সার জন্য প্রয়োজন কোলাহলমুক্ত পরিবেশ। আমাদের দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা ও চিকিত্সা প্রতিষ্ঠানগুলোর অবস্থানও এখানেই। অথচ এই শিক্ষা ও চিকিত্সা প্রতিষ্ঠানগুলো ঢাকার বাইরে হলে সেখানকার অবকাঠামো ও শিক্ষার মান অনেক ভালো হতে পারতো। সকল প্রকার প্রশাসনিক কেন্দ্রীয়করণের বোঝা বইতে হচ্ছে পুরো দেশবাসীকে। একটি সাধারণ চাকরির জন্য মফস্বলে বাস করা একজন মানুষকে আসতে হয় ঢাকায়। আজ ঢাকার যানজট মুক্তির জন্য ভাবা হচ্ছে ফ্লাইওভার, স্কাইওয়ে, এলিভেটেড হাইওয়ে ও আন্ডারওয়ের মতো ব্যয়বহুল সব প্রকল্পের কথা। কিন্তু টিউমারে আক্রান্ত একজন রোগীর দেহ থেকে ঐ টিউমারকে অপসারণ না করে শুধু ব্যান্ডেজ বাঁধা বিজ্ঞতার পরিচায়ক হতে পারে না। ঢাকা