নিরাপদ মাতৃত্ব দিবস পালন

আপডেট : ২৮ মে ২০১৩, ২১:০০
‘প্রসূতি মায়ের যত্ন নিন, মাতৃ মৃত্যু রোধ করুন’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সারাদেশে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। নেত্রকোনাধ মঙ্গলবার নেত্রকোনায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের উদ্যোগে সকালে নেত্রকোনা শহীদ মিনার থেকে বর্নাঢ্য র্যালি বের করা হয়। সিভিল সার্জ্জন ডাঃ সাহিদ উদ্দিন আহমেদ স্বপনের সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা প্রশাসক আনিস মাহমুদ। শালিখা (মাগুরা) শালিখা উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুন্সী মোঃ ছাদুল্যার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্র্যাক (স্বাস্থ্য) ম্যানেজার জিয়াউর রহমান, সাংবাদিক ফারুক আহমদ প্রমুখ। বেতাগী (বরগুনা) ‘নারীপক্ষ’ ঢাকা এর সহযোগিতায় ইনটেগ্রেটেড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইজওয়া) এর আয়োজনে গতকাল মঙ্গলবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ইজওয়ার নির্বাহী পরিচালক জনাব আজিজুর রহমান খানের সভাপতিত্বে আলোচনায় অংশনেয় সাংবাদিক মোঃ মহসিন খান, ডাঃ তাপস মন্ডল, মানসুরা বেগম, প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান, কাউন্সিলর্র রমেন দেব নাথ, স্বপন কুমার ঢালী, স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কুরছিয়া বেগম,মোঃ মিজানুর রহমান শহীদ। স্বরূপকাঠি (পিরোজপুর) উপজেলা স্বাস্থ্য বিভাগ ব্র্যাকের যৌথ উদ্যোগে মঙ্গলবার স্বরূপকাঠিতে র্যালি ও আলোচনা সভা আয়োজনের মধ্যে দিয়ে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে টিএইচএ ডা. অরুন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডকেল অফিসার ডা. নবকুমার সমদ্দার উপজেলা ব্র্যাক ম্যানেজার মো. মতিউর রহমান, স্বাস্থ্য পরিদর্শক ওমর ফারুক হান্নানূর রহমান ও ব্র্যাক স্বাস্থ্য কর্মী হাসিনা মমতাজ প্রমুখ। মধুখালী (ফরিদপুর) মঙ্গলবার মধুখালী উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর ও ব্র্যাক এর আয়োজনে সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর শাকুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রতন মিয়া, ব্র্যাক ম্যানেজার মাহমুদুল হাসান তারেক, সাংবাদিক শাহ্ মো. ফারুক হোসেন, শাজাহান হেলাল, ডা. সুলতান আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক মোতালেব ফকির, ব্র্যাকের জহুরুল হক, গুনিস মোওলা, ফিরোজা বেগম, হাসিনা বেগম, রীতা দাস, হাসিনা খানম প্রমুখ। রায়পুরা (নরসিংদী) রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ফ.ম. আরাফাত হোসাইন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ বিল্লাল মিয়া, সুস্থ্য মাতৃত্ব প্রকল্পের কমিউনিটি ডেভলাপমেন্ট অফিসার মোঃ শাহজাহান প্রমুখ। নান্দাইল (ময়মনসিংহ) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে সকালে নান্দাইল পৌর শহরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বনার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। শেষে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নান্দাইল উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল কাশেম, বিশেষ অতিথি আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাজুল ইসলাম খান, নান্দাইল ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচী কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম মিয়া প্রমূখ বক্তব্য রাখেন। চাটমোহর (পাবনা) সারাদেশের ন্যায় গতকাল মঙ্গলবার পাবনার চাটমোহরে উদযাপিত হয়েছে নিরাপদ মাতৃত্ব দিবস। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে সকালে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ সবিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য দেন, বিএমএ পাবনা জেলা সভাপতি ডা. মোঃ গোলজার হোসেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, ব্র্যাকের কর্মকর্তা আহসান হাবিব, সাংবাদিক বেলাল হোসেন ম্বপন, শেখ সালাহ উদ্দিন ফিরোজ, স্বাস্থ্য কর্মী মোঃ ইশারত আলী প্রমূখ।