প্রকাশ : ২৮ মে ২০১৩, ২১:০২আপডেট : ২৮ মে ২০১৩, ২১:০২
টেকনাফ সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে মাছ শিকাররত ইঞ্জিনচালিত একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার হলেও এক রোহিঙ্গা জেলে এখনো নিখোঁজ রয়েছে। উক্ত নিখোঁজ ব্যক্তি হচ্ছে,লেদা আনরেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের শাহ আলম।