এম কে আনোয়ারের গ্রেফতারের প্রতিবাদে হোমনায় বিক্ষোভ

আপডেট : ২৮ মে ২০১৩, ২১:০৩
বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এমপিকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও অবিলম্বে মুক্তির দাবিতে হোমনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতা-কর্মীরা। মঙ্গলবার এম কে আনোয়ার এমপির বাসভবন থেকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সভাপতি মাহফুজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সেক্রেটারী এ্যাড.আজিজুর রহমান মোল্লা, বিএনপি নেতা মোজাম্মেল হক মুকুল, ছানাউল্লাহ সরকার, মাজেদুল ইসলাম প্রমুখ।