রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মানদীতে জেলের জালে ধরা পড়েছে একটি বাচ্চা কুমির। সোমবার রাতে গোদাগাড়ী উপজেলার মাদারপুরের সামনে পদ্মানদীতে মাছ ধরার সময় জেলে মোজাম্মেল হকের জালে ১৫ কেজি ওজনের একটি বাচ্চা কুমির আটকে পড়ে। কুমিরটিকে মোজাম্মেল বাড়িতে নিয়ে আসলে খবর পেয়ে শিশু, নারীসহ বিভিন্ন বয়সের শত শত মানুষ এক নজর দেখার জন্য ভিড় জমায়। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আবু মোকাদ্দেম আলী কুমিরটিকে মোজাম্মেলের বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
