অবৈধপথে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের পর বেনাপোলের চেকপোস্ট এলাকা থেকে মঙ্গলবার সকালে শিশুসহ ১৪ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। বিজিবি ২৬ ব্যাটালিয়নের চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল্লা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন বেশকিছু শিশু ও নারী-পুরুষ অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে । এধরনের সংবাদ পেয়ে তারা বেনাপোল চেকপোস্টের রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে ১ শিশু, ৬ নারী ও ৭জন পুরুষকে আটক করে।
