নোয়াখালীর সেনবাগে প্রত্যয় ছাত্র-ছাত্রী ও সামাজিক কল্যাণমূলক সংগঠনের উদ্যোগে ২৫ মে সকাল ১০টায় স্থানীয় ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হলরুমে ১০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে ২০১২ সালের প্রত্যয় মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বিজয় চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও মিডিয়া ব্যক্তিত্ব হাসান মঞ্জুর। বিশেষ অতিথি ছিলেন, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন-অর রশিদ, স্থানীয় চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ উল্যা, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, আব্দুল ওহাব, বেলায়েত হোসাইন, সাহাদাত্ হোসেন সাধন প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
