আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রাশেদ চৌধুরী

আপডেট : ২৮ মে ২০১৩, ২১:৫৮
রাশেদ চৌধুরী ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি’র (আইইউবি) বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। আগামী দু ’বছর তিনি এ পদে থাকবেন। রাশেদ চৌধুরী আইইউবি’র প্রতিষ্ঠাতা ট্রাস্ট, এডুকেশন সায়েন্স, টেকনোলজী এ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। তিনি যুক্তরাজ্যের কিংস্টোন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি বঙ্গ গার্মেন্টস লিমিটেড ও এবিসি বিল্ডিং প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান। -প্রেস বিজ্ঞপ্তি