আমেনা বেগম পুতুল
সাংবাদিক ওয়াহিদ মুরাদের মাতা ও বাগেরহাটের ভদ্রপাড়া নিবাসী মরহুম শেখ খবির উদ্দিন মিয়ার স্ত্রী আমেনা বেগম পুতুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মসজিদ ও নিজ গ্রামে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মোহাম্মদ বাদশা মিয়া
ঢাকার সুত্রাপুর থানা এবং ফরিদপুরের আলফাডাঙ্গা থানার সমাজসেবক মরহুম বাদশা মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার নিজ গ্রাম পানাইল ও ঢাকার ফরাশগঞ্জের বাসভবনে আজ একই সময়ে কোরআন খতম, দুপুরে কাঙ্গালি ভোজ ও বাদ আসর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অনুষ্ঠানে উপস্থিত হওয়া ও দোয়া কামনা করেছেন।
