স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বিএনপিকে হেফাজতে ইসলামের ৫ মে'র মধ্যরাতের ঘটনা থেকে শিক্ষা নেয়ার আহবান জানিয়ে বলেন, হরতালের নামে আজ বুধবার নৈরাজ্য সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সামাজিক সংগঠন ঠিকানা একাত্তর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য খালেদা জিয়ার প্রতি আহ"ান জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাকে দেশে নিয়ে আসুন। আপনিও আদালতের মুখোমুখি হউন। বিচারের সামনে দাঁড়ান। আপনাকে যাতে আমাদের দেশে-বিদেশে খুঁজতে না হয়। তিনি বলেন, আর মাত্র কয়েক মাস পরে নির্বাচন হবে। এই সময়ে কোনো ষড়যন্ত্র করে নির্বাচিত সরকারের পতন ঘটাতে পারবেন না। কোন ষড়যন্ত্র করলে খালেদা জিয়া আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। বিএনপিকে আলোচনায় অংশ নেয়ার আহ"ান জানিয়ে তিনি বলেন, আসুন আলোচনা করুন। আগামী জাতীয় নির্বাচনে অংশ নিন। নির্বাচনে জনগণ যাকে ভোট দিবেন তিনিই নির্বাচিত হবেন। টুকু বলেন, বিএনপি-জামায়াতকে দিয়ে দেশব্যাপী নাশকতা করছে। এ দলের কাছে দেশের মানুষ, ধর্ম ও গণতন্ত্র নিরাপদ নয়। এরা মুক্তিযু"ের চেতনার বিরু"ে কাজ করছে।
অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ড. আওলাদ হোসেন, বঙ্গবন্ু সাংসড়ৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
