৩০ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
আজ ১৬ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৯ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও চন্দ্র। আপনার শুভসংখ্যা: ৩ ও ৫। শুভবার: বুধ ও বৃহস্পতিবার। শুভরত্ন:পান্না ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি: কর্তব্যপরায়ণ, মেধাবী ও উচ্চাভিলাষী। আপনি ডিপ্লোম্যাসীও কৌশলে বিশ্বাসী। সরাসরি দ্বন্দ্ব ও সংঘাত আপনি এড়িয়ে চলতে চান। কৌশলেই সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে চান। আপনি প্রাণোচ্ছল, সহজে মিশতে পারেন, বন্ধুত্ব করতে পারেন। বুদ্ধিবৃত্তিক মন আছে আপনার। জ্ঞানের তৃষ্ণাও প্রবল। জীবনে আপনার সুনির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:দার্শনিক মিখাইল বাকুনিন, লেখক দ্বিজেন শর্মা, দার্শনিক ডিনেটিলি গিরোভানি।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ অসত্ সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। অকারণ ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কু-লোকের সংস্পর্শ এড়িয়ে চলুন। দাম্পত্য পরিবেশ খুব একটা ভালো থাকবে না। অকারণ জেদ পরিহার করার চেষ্টা করুন। কোনো কারণে অসংযমী হওয়া ঠিক হবে না।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। রোগ-ব্যাধির ব্যাপারে কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। অতীতের মন্দাভাব কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায় আশানুরূপ লাভ নাও হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করুন। আংশিক সাফল্য লাভের সম্ভাবনা আছে। সামাজিক কোনো কাজকর্মে জড়াতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। আর্থিক দিক ভালো যাবে। আর্থিক ব্যাপারে কারো সহযোগিতা লাভের চেষ্টা করতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ সামাজিক কাজ-কর্মে অংশ নিতে পারেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। জনসম্পৃক্ত কাজে সাফল্য আসতে পারে। রাস্তাঘাটে চলাফেরায় সতর্ক থাকার চেষ্টা করুন। মূল্যবান কোনো দ্রব্য হারাতে পারেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ আজ শরীর ভালো নাও থাকতে পারে। স্বাস্থ্য সম্পর্কে উদাসীন থাকা ঠিক হবে না। নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। তবে এ ধরনের পরিকল্পনা নেয়ার আগে নিজের সামর্থ্য সম্পর্ক চিন্তা করুন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ দৈনন্দিন কাজকর্মে অগ্রগতি হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। পারিবারিক কোনো কাজে কিছু অর্থ নষ্ট হতে পারে। সেবামূলক কাজে আনন্দ পাবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির আশংকা আছে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন কোনো সুযোগ পেতে পারেন। নতুন কোনো ব্যবসায়িক প্রস্তাব পেলে বিবেচনা করুন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। পিতা বা পিতৃস্থানীয় কারো সহযোগিতা পাবেন। সিদ্ধান্তহীনতায় না ভুগলেই ভালো করবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ আজ কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। কেউ বিশ্বাস ভঙ্গ করতে পারে নতুন কোনো আর্থিক পরিকল্পনা নিতে পারেন। কোনো আত্মীয়ের সহযোগিতা পাবেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। সরকারি চাকরিতে বদলির সম্ভাবনা আছে। ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। মন ভালো নাও থাকতে পারে। যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ কল-কারখানার শ্রমিকদেরকে সতর্কতার সাথে কাজ করতে হবে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা আছে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন। প্রাতিষ্ঠানিক কাজে পত্র যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ অকারণ দুশ্চিন্তা না করলেই ভালো করবেন। শরীর ভালো যাবে না। চিকিত্সকের ভুলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। মন ভালো রাখার চেষ্টা করুন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
