খোঁজখবর

আপডেট : ২৯ মে ২০১৩, ১৮:২১
কালিন্দী চরিত্রে প্রখ্যাত নাট্যকার সেলিম আল দ্বীনের নাটক ‘যৈবতী কন্যার মন’-এর কালিন্দী চরিত্রে অভিনয় করছেন হালের ব্যস্ততম অভিনেত্রী তিশা। এসএ টিভির জন্য নাটকটি ধারাবাহিক আকারে যৌথভাবে নির্মাণ করছেন হুমায়ুন কবির হিমু ও পারভেজ আমিন। নাটকটির খুবই গুরুত্বপূর্ণ চরিত্র শংকর চরিত্রে অভিনয় করছেন তরুণ অভিনেতা জুয়েল জহুর। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শিরিন বকুল, খায়রুল ইসলাম পাখি, খসরু আহমেদ প্রমুখ। এই নাটকে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, ‘এই চরিত্রে অভিনয় করতে পেরে আমি আনন্দিত। আশা করছি এই চরিত্রের মাধ্যমে দর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পাবেন। এবার কলি ধারাবাহিক নাটকে খুব কমই দেখা যায় লাক্সতারকা মৌসুমীকে। হাতে গোনা কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এবার আর টিভিতে প্রচারিত ‘কুটুম আসছে’ ধারাবাহিক নাটকে কলি চরিত্রে অভিনয় করে আবার আলোচনায় এসেছেন এ লাক্স তারকা। এসএ হক অলিক রচিত নাটকটি পরিচালনা করেছেন এফএ মোহানী। নাটকটি সম্পর্কে মৌসুমী বলেন, ‘ধারাবাহিক নাটকগুলোতে খুব কম কাজই করা হয়। কারণ, চরিত্র ভালো না লাগলে কাজ করা হয়ে ওঠে না। এতে আমার চরিত্রটি গতানুগতিক না। কলি চরিত্রটি একটু ভিন্ন ধরনের। তাই এ ধারাবাহিকে কাজ করা। ইতোমধ্যে এ ধারাবাহিকের জন্য দর্শকদের ভালো রেসপন্স পেয়েছি।’ এই ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন অপূর্ব, নাজনীন চুমকী, আরমান পারভেজ মুরাদ, ভাবনা, তানিয়া, প্রাণ রায়, শামীম জামান প্রমুখ। ‘কুটুম আসছে’ আরটিভিতে প্রচার হচ্ছে প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ০৫ মিনিটে। নতুন বিজ্ঞাপনে বিজ্ঞাপনের মডেল এবং নাটকে অভিনয় করেই মূলত দর্শকপ্রিয়তা পেলেও এখন আরিফিন শুভ পুরোটা সময়ই দিচ্ছেন চলচ্চিত্রে। একের পর এক তিনি ভালো ভালো ছবিতে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তিনি ‘গ্লোব’ কোম্পানির একটি ক্রেকার্সের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন। জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদের নির্দেশনায় এই বিজ্ঞাপনচিত্রে শুভর কোআর্টিস্ট হলেন লাক্সতারকা রাখি। এ বিজ্ঞাপনচিত্র প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি ভালো ভালো নির্মাতার বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পেয়েছি। মাহফুজ ভাইয়ের নির্দেশনায় নির্মিত কয়েকটি বিজ্ঞাপন আমি দেখেছি। ইচ্ছে ছিল তার নির্দেশনায় কাজ করার। আশা করি রাখির সাথে আমার করা এই বিজ্ঞাপনটিতে দর্শক নতুনত্ব খুঁজে পাবেন।’ উল্লেখ্য আরিফিন শুভ সর্বশেষ নাফিজের নির্দেশনায় ‘প্রাণ আপ’-এর বিজ্ঞাপনে মিমের সাথে মডেল হয়েছিলেন। তার অভিনীত প্রথম ছবি ‘জাগো’। এরইমধ্যে শেষ করেছেন ‘ছায়াছবি’, ‘ভালোবাসা জিন্দাবাদ’ ও ‘পূর্ণ্যদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবির কাজ। জুলাই মাসে তিনি মাহীর বিপরীতে শুরু করবেন ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’ ছবির কাজ। তিন ধারাবাহিকে একেবারেই নিজ যোগ্যতা আর মেধা দিয়ে একজন অভিনেত্রী হিসেবে নাট্যাঙ্গনে মৌটুসী নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দর্শকের কাছে মৌটুসীর অভিনয় সব সময়ই সমাদৃত হয়েছে। মৌটুসীর প্রথম সন্তান আরিয়ার বয়স এখন এক বছরেরও বেশি। তাই আবারও নাটকে নিয়মিত হয়েছেন জনপ্রিয় এই নাট্যাভিনেত্রী। দেড় বছর পর তিনি একসাথে নতুন তিনটি ধারাবাহিক নাটকে কাজ শুরু করেছেন। আলী ফিদা একরাম তোজোর রচনা ও পরিচালনায় এনটিভিতে প্রচার চলতি ‘অঘটন ঘটন পটিয়সী’ নাটকে মৌটুসী একেবারেই নিজের বাস্তব জীবনের উল্টো একটি চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে এরইমধ্যে শুটিং শুরু করেছেন আলভী আহমেদের রচনা ও পরিচালনায় ‘টিট ফর ট্যাট ’ ধারাবাহিক নাটকের কাজ। নাটকটি খুব শিগগিরই প্রচারে আসবে। অন্যদিকে শিহাব শাহীনের পরিচালনায় মৌটুসী বিশ্বাসের নতুন ধারাবাহিক নাটক ‘ভালোবাসার চতুষ্কোণ’ এনটিভিতে প্রচার শুরু হয়েছে। মৌটুসী বলেন, ‘সব সময়ই আমি খুব বেছে বেছে কাজ করি। বিরতির পর নতুন এই তিনটি ধারাবাহিকে আমার অভিনীত চরিত্রগুলো সত্যিই একেবারেই ভিন্নরকম। আশা করি দর্শকের ভালো লাগবে।’ এবার প্রতিদিনের ধারাবাহিকে আমিন খান চিত্রনায়ক আমিন খান চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি এখন ছোটপর্দাতেও নিয়মিতভাবে কাজ করছেন। মিজানুর রহমান লাবুর পরিচালনায় একটি প্রতিদিনের ধারাবাহিকে দর্শকরা তাকে দেখতে পাবেন। আগামী ২ জুন থেকে নাটকটির শুটিং শুরু হবে। এতে আমিন খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন নওশীন। এই নাটকে নওশীনের সঙ্গে অভিনয় প্রসঙ্গে আমিন খান বলেন, ‘এই সময়ের তরুণ অভিনেত্রীদের মধ্যে একজন পূর্ণাঙ্গ অভিনেত্রী নওশীন। তিনি অনেক প্রাণবন্ত অভিনয় করেন। তার সাথে কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি আমি।’ এর আগে আমিন খান ও নওশীন প্রথম একসাথে সঞ্জয় বড়ুয়ার পরিচালনায় ‘সময়ের ভালোবাসা অসময়ে কেন বাসো’ টেলিফিল্মে অভিনয় করেন। নাম ঠিক না হওয়া মিজানুর রহমান লাবুর প্রতিদিনের এই ধারাবাহিক নাটকটি তাদের তৃতীয় কাজ। নাটকটি এশিয়ান টিভিতে প্রচারের লক্ষ্যে নির্মিত হচ্ছে।