মন্তব্য

আপডেট : ২৯ মে ২০১৩, ১৮:২১
‘১৫ জুলাই আমার জন্য শুভদিন। আমি অন্তত তাই মনে করি। প্রথম একক প্রকাশের ঠিক দুই বছরের মাথায় একই দিনে প্রকাশ করছি আমার দ্বিতীয় অ্যালবামটি। এ অ্যালবামের শিরোনাম গানটি ‘ঘুড়ি’ গানটির সিক্যুয়াল হিসেবে এরই মধ্যে এফএম রেডিওগুলোতে প্রচার হচ্ছে। ‘ঘুড়ি’র মতো সিক্যুয়াল গানটিও লিখেছেন সোমেশ্বর অলি। আশা করছি প্রথম অ্যালবামের মতো এই গানগুলোও শ্রোতারা গ্রহণ করবেন।’ কণ্ঠশিল্পী লুত্ফর হাসান নিজের দ্বিতীয় অ্যালবাম সম্পর্কে বলেন। ‘আম্মা এখন আগের চেয়ে কিছুটা ভালো আছেন। তাকে এখন হাসপাতালে অপারেশন-পরবর্তী প্রয়োজনীয় চিকিত্সা দেওয়া হচ্ছে। আম্মা এখন বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। এর আগে তিনি কিডনির সমস্যায় ভুগেছেন। তার সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে।’ সংগীতশিল্পী হামিন আহমেদ মা বরেণ্য সংগীতশিল্পী ফিরোজা বেগমের দেহে সম্প্রতি অস্ত্রোপচার করা হয়। এখন তিনি কিছুটা সুস্থ আছেন। তার শারীরিক অবস্থা প্রসঙ্গে বলেন।