টপচার্ট

আপডেট : ২৯ মে ২০১৩, ১৮:২২
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন আওরঙ্গজেব ‘ইশকজাদ’-এর পর এবার আধুনিক যুগের আওরঙ্গজেব সাজলেন বলিউডের নতুন ক্রেজ অর্জুন কাপুর। মুক্তির সাথে সাথেই যশ রাজ ফিল্মসের ব্যানারে অতুল সাবহারওয়াল পরিচালিত ‘আওরঙ্গজেব’ ছবি বেশ ভালোই নাম কামিয়েছে। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া ‘ত্রিশুল’ ছবির রিমেক ভার্সন এটি। ছবিতে আরও অভিনয় করেছেন শাসা, ঋষি কাপুর প্রমুখ। দ্য ক্রুডস হলিউডে অ্যানিমেশন ছবির জয় জয়কার। বেশ কয়েক বছর ধরে অ্যানিমেশন ছবি ভক্তদের মধ্য ব্যাপক সাড়া ফেলেছে। শুধু হলিউডে নয়, অন্যান্য দেশেও এর জনপ্রিয়তা কম নয়। অ্যানিমেশন ‘ক্রুডস’ তার মধ্যে একটি। ইউএস বক্স অফিসে ব্যাপক ঝড় তুলেছে। প্রাগৈতিহাসিক পরিবারের কাহিনী নিয়ে নির্মিত ‘ক্রুডস’ অ্যানিমেশন ছবিটি। ২১ মার্চ মুক্তির পর সপ্তাহশেষে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে ও কানাডায় ৪৫ মিলিয়ন ডলারের টিকিট বিক্রি হয়েছে। যা বিগত অ্যানিমেশন ছবির আয়কৃত রেকর্ডকে ছাড়িয়ে গেছে। বলিউড টপচার্ট আওরঙ্গজেব অর্জুন কাপুর, শাসা, ঋষি কাপুর শ্যুটআউট অ্যাট ওয়াদালা অনিল কাপুর, জন এব্রাহাম, কঙ্গনা রনৌত গো গোয়া গন সাইফ আলী খান, কুনাল খেমু গিপ্পি রিয়া ভিজে, দিব্যা দত্ত আশিকি টু আদিত্য রায় কাপুর, শ্রদ্ধা কাপুর হলিউড টপচার্ট স্টারট্রেক ইনটু ডার্কনেস ক্রিস পাইন, বেনেডিক্ট কামবার্ব আয়রনম্যান ৩ রবার্ট ডাউনি জুনিয়র, জিনেট পালথ্রো, দ্য গ্রেট গ্যাটসবাই লিওনার্ডো ডিক্যাপ্রিও, অমিতাভ বচ্চন পেইন অ্যান্ড গেইন মার্ক ওয়েলবার্গ, ডুয়াইন জনসন দ্য ক্রুডস নিকোলাস কেজ, রায়ান রেমন্ড, এমা স্টোন