শাহজাদপুরে রবীন্দ্র আবৃত্তি উত্সব অনুষ্ঠিত

আপডেট : ২৯ মে ২০১৩, ১৮:২৪
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরে ১৫২তম জন্মবার্ষিকী উদযাপন ও গীতাঞ্জলি কাব্যের নোবেল প্রাপ্তির ১০০ বছর পূর্তি উপলক্ষে কবিগুরুর স্মৃতিধন্য শাহজাদপুরে অনুষ্ঠিত হলো বিশ্বকবির রচনা থেকে আবৃত্তি শিল্পীদের আবৃত্তি ও রবীন্দ্রনাথকে নিবেদিত স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠের সমন্বয়ে দুই দিনব্যাপী আবৃত্তি উত্সব-২০১৩। ২০ ও ২১ মে বিকেল থেকে শাহজাদপুর গার্লস হাইস্কুল চত্বরে আয়োজিত এ উত্সবের উদ্বোধন করেন শাহজাদপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. নূরুল ইসলাম। শাহজাদপুর উচ্চারণ, বর্ণমালা ও অক্ষর আবৃত্তি শিক্ষা একাডেমির আয়োজনে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত উত্সবের উদ্বোধনী পর্বে প্রফেসর নাছিমউদ্দিন মালিথার সভাপতিত্বে আলোচনা করেন—শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এএম আব্দুল আজিজ, সমাজসেবক অ্যাড. আনোয়ার হোসেন, শাহজাদপুর বঙ্গবন্ধু মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. শাহ আলম, কবি শামসুল ইসলাম পলাশ, তালগাছি কলেজের প্রভাষক সৈয়দা নাছিমা জামান। উত্সবের উদ্বোধনী দিনে অক্ষর আবৃত্তি শিক্ষা একাডেমি পরিবেশিত কবিতালেখ্য রবির ‘স্বদেশ’ আবৃত্তিতে অংশ নেয় মাধবী, মায়িশা, মুনতাহা, সিনথিয়া, সারা, জয়া, রিস্তা, বর্ণ, জুঁই, অভি, পলাশ, সাফ্ফান, জামি, ঈশান ও শুভ। এদিন বর্ণমালা আবৃত্তি সংগঠন পরিবেশিত মম চিত্তে অমর গীতাঞ্জলি কবিতালেখ্যতে বৃন্দ আবৃত্তিতে অংশ নেন—লাভলু খান, নাহিন, বিদ্যুত্, কিরণ, সিমলা, জেসমিন, সুকৃতি আজমল, রাখি ও অনন্যা। উত্সবের দ্বিতীয় দিনে উচ্চারণ আবৃত্তি সংগঠন পরিবেশিত ‘মধুর তোমার শেষ যে না পাই’ কবিতালেখ্যতে আবৃত্তি করেন কাজী কলি, প্রকৃতি আজমল, ওসমান, আদিত্য ঘোষ ও লাবনী। এ দিন রবীন্দ্রনাথকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন—প্রফেসর নাছিমউদ্দিন মালিথা, মঞ্জুলা ইসলাম, কবীর আজমল বিপুল, সৌরভ আহমেদ, ম. জাহান, দীলিপ কুমার, সুকৃতি আজমল ও শাহজাদপুর সাহিত্য পরিষদের কবি শাহ আলম, ওবায়দুর রহমান, এএস মানিক, বশিরুল হাসান, জহুরুল ইসলাম, সোহরাব হোসেন, শুভজিত্ মোদক। উত্সবকে অনুপ্রেরণা দিতে রবীন্দ্রনাথের হাস্যকৌতুকনির্ভর দুটি নাটিকা ‘পেটে ও পিঠে’ ও ‘বিজ্ঞানী’ পরিবেশন করে বিবর্তন নাট্য গোষ্ঠীর ক্ষুদে ও বড় নাট্যশিল্পীরা। নাটক দুটিতে অভিনয় করেন-সাফ্ফান, জামি, জয়া, সারা, পলাশ, রশিদ, মাসুদ, মোবারক, নাহিন, মীরা চক্রবর্তী, বুদ্ধিশ্বর, কাজী হেরেম, রাজিব ও জনি কুমার পাল।