চাঁদপুর
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে কবিতাঙ্গন আবৃত্তি পরিষদের পরিবেশনা ও সার্বিক সহযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মোত্সব পালিত হয়েছে। গত ২৫ মে উপজেলা পরিষদ মিলনায়তনে কবিতাঙ্গন আবৃত্তি পরিষদের কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবিতাঙ্গন আবৃত্তি পরিষদের সমন্বয়ক ও মতলব ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আইনুন নাহার কাদরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আক্তার হোসেন, মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার উপদেষ্টা ও কবিতাঙ্গন আবৃত্তি পরিষদের উপদেষ্টা মো. মোফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল প্রমুখ। আলোচনা সভা শেষে কবিতাঙ্গন আবৃত্তি পরিষদের শিক্ষার্থীরা ৫টি কোরাস কবিতা পরিবেশন করে। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশ করেন নাজমুল আহসান (খোকন) চৌধুরী, আরেফা ইয়াসমিন ইতানা, শিশু শিল্পী শ্রাবণী বৈষ্ণব।
