চান্দিনায় নজরুল জয়ন্তী উদযাপন

আপডেট : ২৯ মে ২০১৩, ১৮:২৫
কুমিল্লা কুমিল্লার চান্দিনায় সুর লহরী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। সোমবার বিকেলে চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুর লহরী সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা ও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী মনির খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি মোহাম্মদ আলী আজনবী, দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদ সরকার, চান্দিনা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক রণবীর ঘোষ কিংকর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল বাতেন, তানিন প্রমুখ। এ সময় সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী আরিফিন সুলতানা তাজরী, অর্পিতা রায়, ইস্তি, আঁখি রায়, অপু, সিফাত, দিশা আচার্য, ইশিতা, পূজা, তৃষ্ণা, এমএইচ মামুন প্রমুখ। পরে শাহ আলমকে সভাপতি ও এমএইচ মামুনকে সাধারণ সম্পাদক করে চান্দিনা সুর লহরীর কমিটি গঠন করা হয়।