বরিশাল

নজরুল জয়ন্তী পালিত

আপডেট : ২৯ মে ২০১৩, ১৮:২৭
বানারীপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নতুন মুখ সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিকের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এজেড মোরশেদ আলী। অনুষ্ঠানে নতুনমুখ শিল্পীরা নজরুল সংগীত পরিবেশন করেন।