এ দেশের অভিনয় জগতের অগণিত মানুষের আদর্শ ব্যক্তিত্ব কিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরীদির গতকাল ছিল জন্মদিন। একেবারে পারিবারিকভাবেই তার এই জন্মদিন পালন করা হয়। সাংগঠনিকভাবে তার নাটকের প্রদর্শনী বা কোনো উত্সবের খবর পাওয়া যায়নি। একই দিনে জন্মদিন বলে আরেক বরেণ্য অভিনেতা ড. ইনামূল হক আফসোস করে বলেছেন প্রতিবছর আমরা দুজনার জন্মদিন শেয়ার করতাম। ওপরের ছবিটি শিল্পীর জীবদ্দশায় সর্বশেষ আনুষ্ঠানিক জন্মদিন পালনের ছবি। ছায়ানটে অনুষ্ঠিত সেই জন্মদিনের ছবিতে হুমায়ূন ফরীদি তার তিন ঘনিষ্ঠ বন্ধুর সাথে একই মঞ্চে বাঁ থেকে কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, চিত্রশিল্পী মনিরুল ইসলাম, অভিনেতা আফজাল হোসেন ও হুমায়ূন ফরীদি। পুরো ছবিটিই আজ শুধুই স্মৃতিবিষাদ!
