শুধুমাত্র গ্ল্যামার নয়, অভিনয় গুণে সমাদৃত হয়েছেন বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘বারফি’তে এর যথেষ্ট প্রমাণ তিনি দিয়েছেন। এবার তিনি অভিনয় করবেন বিশ্বখ্যাত বক্সার মেরি কম-এর চরিত্রে। আর তাই নিজেকে একজন বক্সারের মতো করে তুলতেই এখন উঠে পড়ে লেগেছেন তিনি। নিজের দৈহিক কাঠামোটা অনেকটা ফাইটারের মতোই দাঁড় করাচ্ছেন, হাতের বাহুগুলোকে শক্ত করছেন, ওজনও কমাচ্ছেন। প্রিয়াঙ্কা বলেন, ‘আমি জিরো ফিগারে বিশ্বাসী নই, তবে হ্যাঁ, ওজন কমাতে হচ্ছে আমাকে মেরি কমের শেপ ধারণ করার জন্যই। বাহুগুলোও ফুলোতে হচ্ছে। মেরি কমের জীবন সম্বন্ধে অনেক কিছু জানার চেষ্টা করছি। আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে এই ছবির শুটিং শুরু হবে।’
