আফগানিস্তানের পানজশির প্রদেশের গভর্ণর ভবনে ছয় আত্মঘাতী বোমা হামলাকারী সেদেশের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।—খবর ডন অনলাইনের।
সূত্র জানায়, ওইদিন ছয় আত্মঘাতী বোমা হামলাকারী পুলিশের ছদ্মবেশে গভর্ণর ভবনে প্রবেশ করে। এসময় নিরাপত্তা বাহিনী তাদের চ্যালেঞ্জ করলে হামলাকারীদের মধ্যে একজন তাদের সঙ্গে থাকা বোমা বিস্ফোরণ ঘটায়। এতে এক পুলিশ সদস্য নিহত ও ওই হামলাকারী আহত হয়। পুলিশও এ সময় পাল্টা গুলিবর্ষণ করলে আত্মঘাতী দলের সদস্যরা নিহত হয়। গভর্ণর হাউসের মুখপাত্র আব্দুল কবির ওয়াসেক বলেন, তারা গভর্ণর ভবনে একটি বড় ধরনের হামলা প্রচেষ্টা নস্যাত করতে সক্ষম হয়েছেন।
