পেশাওয়ারের কাজাওয়ালা গ্রামে পোলিও কর্মীদের ওপর বন্দুকধারীদের হামলায় এক নারী স্বাস্থ্যকর্মী নিহত ও অপর একজন আহত হয়। তাদের একজনের বয়স ১৮ এবং অপরজনের ২০ বছর। তবে পোলিও নির্মূল কর্মসূচিকে পশ্চিমাদের চক্রান্ত আখ্যা দিয়ে এর বিরোধিতা করে আসছে তালেবানসহ ইসলামপন্থিরা।হামলার ঘটনার পর ডব্লিউএইচও’র মুখপাত্র মরিয়ম ইউনাস বলেছেন, পেশাওয়ারে তাত্ক্ষণিকভাবে পোলিও টিকাদান কর্মসূচি বন্ধ করছেন তারা।
