ভেনিজুয়েলায় মার্কিন দূতাবাসের দু’সদস্য আহত

আপডেট : ২৯ মে ২০১৩, ২০:৩৭
ভেনিজুয়েলার কারাকাসে মার্কিন দূতাবাসের দুই সদস্য আহত হওয়ার ঘটনা স্টেট ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। স্টেট ডিপার্টমেন্ট জানায়, ঐ দিন সকালে এ আহত হওয়ার ঘটনা ঘটে। মুখপাত্র প্যাট্রিক ভেনট্ররেল একটি নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, মেডিক্যাল কর্মীরা জানিয়েছেন আহতদের আঘাত তেমন একটা গুরুতর নয়। তিনি এর বেশি কিছু বলতে চাননি। তবে রিপোর্টে বলা হয়, স্থানীয় একটি নাইট ক্লাবের বাইরে তর্কাতর্কির সময় এক সামরিক এ্যাটাচের ডান পায়ে গুলি লাগে।