শেরপুরে জমে উঠেছে বাণিজ্য মেলা

আপডেট : ২৯ মে ২০১৩, ২১:০৮
শেরপুর প্রতিনিধি গত ১১ মে থেকে শুরু হওয়া শেরপুর চেম্বার অব কমার্সের আয়োজনে মাসব্যাপী বাণিজ্য মেলা জমে উঠেছে। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত মেলায় ৭২টি স্টল বসেছে। সেই সাথে দর্শকদের বিনোদনের জন্য নাগরদোলা, সার্কাস, মৃত্যুকূপে মোটর সাইকেল ও কার রেস, ট্রেন ভ্রমণ, যাদু প্রদর্শনের ব্যবস্থা রয়েছে।