জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। তিনি মঙ্গবার সকালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা পরিষদ মাঠে চাটখিল নাগরিক কমিটি কর্তৃক তার সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় এসব কথা বলেন। উপজেলা চেয়ারম্যান ও নাগরিক সংবর্ধনা কমিটির আহবায়ক হাছান আহম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. ফজলি হোসেন, ফরিদুন্নাহার লাইলি এমপি, কবি রুবি রহমান এমপি, তাজুল ইসলাম এমপি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি গোলাম কুদ্দুছ, জেলা পরিষদ প্রশাসক ডাঃ জাফর উল্যাহ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোঃ জাহাঙ্গীর আলম, বিএমএ নোয়াখালী জেলা সভাপতি ডাঃ এম এ নোমান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির, এস এম বাকি বিল্লাহ, নাজমুল হুদা সাকিল, সাবেক পৌর মেয়র নাছির উদ্দিন, শ্রমিক নেতা গোলাম সরওয়ার, আওয়ামী লীগ নেতা মোস্তফা খান প্রমুখ।
