নাসিরনগর সংবাদদাতা
নাসিরনগর উপজেলা পাবলিক লাইব্রেরির ছাদ যেকোন সময় ধসে গিয়ে ঘটে যেতে পারে মারাত্মক বির্পযয়। ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে নাসিরনগর উপজেলা সদরে একটি মাত্র দ্বিতলা (আংশিক) ভবনে পাবলিক লাইব্রেরিটি স্থাপন করা হয়। কিন্তু ২৭ বছরেও উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি এই পাবলিক লাইব্রেরিটিতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসী জানান, এবিষয়ে তিনি খোঁজ-খবর নিয়ে শ্রীঘই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
