নির্মাণ বন্ধের দাবিতে ইউএনও অফিস ঘেরাও

আপডেট : ২৯ মে ২০১৩, ২১:১৩
রায়গঞ্জ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সামনে কসাইখানা নির্মাণের প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। গত মঙ্গলবার দুপুরে তারা বিক্ষোভ প্রদর্শন শেষে কসাইখানা নির্মাণ বন্ধের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়, উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত বাঙালি নদী তীরে মনোরম পরিবেশে স্থাপিত এলাকার একমাত্র টেকনিক্যাল কলেজটির পাশের হার শতভাগ। পৌরবাসীর স্বার্থে কসাইখানা প্রয়োজন তবে সেটা জনবহুল স্থান ও গুরুত্বপূর্ণ কোন প্রতিষ্ঠানের সম্মুখে না হওয়াই ভাল।