সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৯ মে ২০১৩, ২১:১৪
শরণখোলায় ছাত্রলীগের আনন্দ মিছিল শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি \ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের শরণখোলায় আগমন উপলক্ষে আনন্দ মিছিল করেছে সাউথখালী ইউনিয়ন ছাত্রলীগ। মঙ্গলবার মিছিলটি ইউনিয়নের তাফালবাড়ী বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা আলামিন খান, মো. কামরুল শরীফ, সজল, মিশাদ, জিহাদ, মিলন, অপু ও প্রশান্ত প্রমুখ। দামুড়হুদায় হাইজিন বিষয়ক কর্মশালা দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ দামুড়হুদায় নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন কর্মসূচির আওতায় উপজেলা এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া আফরিনের সভাপতিত্বে মঙ্গলবার উপজেলা সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদুল ইসলাম। নবীনগরে জেলেদের নিবন্ধন বিষয়ক সভা নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার “জাল যার জলশয় তার” এই শ্লোগানকে সামনে রেখে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান এবং প্রতিবন্ধকা বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল হক সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম নাজিম উদ্দিন সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সেলিনা মাহবুবুল আলম প্রমুখ। কুতুবপুর ইউনিয়নের বাজেট ঘোষণা মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মঙ্গলবার কুতুবপুর ইউনিয়নের বাজেট ঘোষণা করা হয়। কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলী মাস্টার ৭৭ লাখ ১ হাজার ২৩৭ টাকার বাজেট ঘোষণা করেন। ধামইরহাটে শিক্ষার্থীদের সংবর্ধনা ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর ধামইরহাট উপজেলার স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মঙ্গলবার সংবর্ধনা দেয়া হয়। তারা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। শিক্ষা প্রকল্প এডিপির (ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ) উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার। এডিপি ম্যানেজার বিমল কুমার রুরামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলদার হোসেন, নির্বাহী অফিসার তাছলিমা খাতুন, অধ্যক্ষ শহীদুল ইসলাম প্রমুখ। ময়মনসিংহে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা ময়মনসিংহ প্রতিনিধি \ দুর্নীতি দমন কমিশন ও স্বালম্বী উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ময়মনসিংহে হোটেল জোবেদা কমিউনিটি সেন্টারে মঙ্গলবার জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের প্রতিরোধ ও গবেষণা বিভাগের মহাপরিচালক ড. শামসুল আরেফিন। নাচোলে উপবৃত্তি শীর্ষক সেমিনার নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ নাচোলে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য শীর্ষক প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি শীর্ষক অনুষ্ঠিত প্রশিক্ষণ ও সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফিয়া আক্তার রুমী। গফরগাঁওয়ে সড়কের কাজ উদ্বোধন গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় গফরগাঁও উপজেলায় বিভিন্ন ইউনিয়নে প্রায় ৫শ কোটি টাকা ব্যয়ে রাস্তাঘাট পাকাকরণ, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজ ভবন নির্মাণ করে শিক্ষা ও যোগাযোগ ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন কাজ সম্পন্ন করেছে। মঙ্গলবার উপজেলার যশরা ইউনিয়নের দৌলতপুর গ্রামে তেঁতুলতলা মোড় থেকে দৌলতপুর-বখুরা চৌরাস্তা মোড় পর্যন্ত ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে ৩৩ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ভাণ্ডারিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালন ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ মঙ্গলবার ভাণ্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ। বিরামপুরে কারিতাসের ঢেউটিন বিতরণ বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা\ বর্ষার বৃষ্টি থেকে পরিত্রাণের লক্ষ্যে হতদরিদ্রদের ঘরের আচ্ছাদন তৈরির জন্য কারিতাস বিরামপুর আঞ্চলিক অফিসের মাধ্যমে ২ হাজার পিস ঢেউটিন বিতরণ করা হয়। সংস্থার জীবিকা ও অধিকার উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্প মঙ্গলবার বিরামপুর কারিতাস চত্বরে দিনাজপুর আঞ্চলিক পরিচালক স্বপন রোজারিওর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিন্নাহ। গাইবান্ধায় বাসদের বিক্ষোভ গাইবান্ধা প্রতিনিধি \ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ও সার্টিফিকেট মামলা প্রত্যাহারসহ ৪ দফা দাবি আদায়ে মঙ্গলবার গাইবান্ধার হাট দারিয়াপুরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ এক বিক্ষোভ সমাবেশ করে। অন্য দাবিগুলো হলো সহজ শর্তে সুদমুক্ত কৃষি ঋণ প্রদান, এনজিও এবং মহাজনী সুদ আইন করে নিষিদ্ধ করা ও সরকারি উদ্যোগে হাটে হাটে খোলাবাজারে কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ক্রয়। আদমদীঘিতে দুস্থদের অনুদানের টাকা বিতরণ আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া-৩ এলাকার জাতীয় সংসদের ঐচ্ছিক তহবিল থেকে মঙ্গলবার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুস্থ ও গরিবদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। অর্থ বিতরণ করেন আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি। জামালপুরে কৃষি কর্মশালা জামালপুর প্রতিনিধি \ কৃষি গবেষণার সাথে জড়িতদের নিয়ে মঙ্গলবার থেকে জামালপুরে শুরু হয়েছে দুইদিনব্যাপী কর্মশালা। জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো আবুল হাশেম। জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জহুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ। গোমস্তাপুরের রহনপুর ইউপি’র বাজেট ঘোষণা গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউপি’র ২০১৩-১৪ অর্থবছরের জন্য ৯৯ লক্ষ ৬৩ হাজার ৩৯৯ টাকার বাজেট পেশ করা হয়। মঙ্গলবার বংপুর উচ্চ বিদ্যালয় চত্বরে জনসাধারণের উপস্থিতিতে এ উন্মুক্ত বাজেট পেশ করেন ইউপি সচিব আব্দুল আওয়াল। ইউপি চেয়ারম্যান শাজাহান আনসারী মামলতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার রুহুল আমিন, প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। পাইকগাছায় প্রাথমিক শিক্ষার প্রশিক্ষণ ও সেমিনার পাইকগাছা (খুলনা) সংবাদদাতা \ খুলনার পাইকগাছায় প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের (২য় পর্যায়) প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি এ্যাড. সোহরাব আলী সানা। চাটমোহরে উপবৃত্তি বিষয়ক প্রশিক্ষণ চাটমোহর সংবাদদাতা \ পাবনা চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি বিষয়ক একদিনের প্রশিক্ষণ ও সামাজিক উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনারের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, অধ্যক্ষ মো. মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মতিউল আহসান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সম্পাদক রকিবুর রহমান টুকুন প্রমুখ। গৌরনদীতে এলজিইডি’র বহুমুখী উন্নয়ন প্রকল্প উদ্বোধন গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের গৌরনদীতে মঙ্গলবার মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম-চাঁদশী সড়কের বিল্বগ্রাম বাজার খালের উপর বিল্বগ্রাম গার্ডার ব্রিজের এ্যাপ্রোচ সড়ক, বাজারের টল ঘর, গভীর নলকূপ স্থাপন ও বোট ল্যান্ডিং ঘাটলা নির্মাণ এলজিইডি’র (আইআরআইডিপি) বহুমুখী প্রকল্পের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ও গৌরনদী উপজেলা প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস। ধামরাইয়ে গ্রামীণ শিক্ষা উন্নয়ন ভাবনা ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ উন্নত শিক্ষা জাতীয় উন্নয়নের পূর্ব শর্ত। আমাদের দেশে গ্রামীণ ও শহরের শিক্ষার মধ্যে রয়েছে ব্যবধান। এই ব্যবধান কমিয়ে আনতে গ্রামীণ শিক্ষার উন্নয়নের কোন বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ শিক্ষকদের আর্থিক অবস্থার উন্নয়ন, অভিভাবকদের সচেতনতা গ্রামীণ শিক্ষা উন্নয়নের জন্য একান্ত প্রয়োজন। শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন মঙ্গলবার, দি একমি ল্যাবঃ-এর নির্বাহী পরিচালক, শত বছরের পুরানো শিক্ষা প্রতিষ্ঠান ধামরাই হার্ডিঞ্জ হাইস্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ হাসিবুর রহমান কাশেম। মান্দা তেঁতুলিয়া ইউপি’র বাজেট ঘোষণা মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ মঙ্গলবার নওগাঁর মান্দা উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়নে ২০১৩-২০১৪ অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। তেঁতুলিয়া ইউপি পরিষদ মাঠে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ নাজমুল হক নাজুর সভাপতিত্বে ২০১৩-২০১৪ অর্থ বছরের ৩১লক্ষ ৮৬ হাজার ২৭টাকা উন্মুক্ত বাজেট পেশ করেন। উপস্থিত ছিলেন- মান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউসার জাহান। রানীনগরে রাকাব কৃষি মেলা রানীনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রানীনগরে মঙ্গলবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রানীনগর ব্র্যাঞ্চে কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক প্রাঙ্গণে কৃষি ব্যাংকের গ্রাহকদের প্রদর্শনের জন্য কৃষি মেলা ও হালখাতার আয়োজন করা হয়। মেলা শেষে গ্রাহকদের পুরনো লেনদেন পরিশোধ করে নতুন ঋণ গ্রহণ কর্মসূচির উদ্বোধন করেন রাকাবের নওগাঁ জোনাল ব্যবস্থাপক তপন কুমার সাহা। নাগরপুরে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে নাগরপুরে প্রতিবন্ধিতা সনাক্তকরন জরিপ কর্মসূচি ২০১৩ অবহিতকরণ এক মতবিনিময় সভা মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল। উপজেলা নির্বাহী অফিসার নাসিফা আরেফীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান কানন। জীবননগরে বিজিবি’র কর্মশালা জীবননগর সংবাদদাতা \ গত মঙ্গলবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবি ক্যাম্পে একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি চুয়াডাঙ্গাস্থ ৬ ব্যাটালিয়নের আয়োজনে সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার রোধের জন্য বিজিবি’র সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং শক্তি বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান।