কৃষক যাতে তার উত্পাদিত ফসলের ন্যায্যমূল্য পায়

আপডেট : ২৯ মে ২০১৩, ২১:২৫
বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের শতকরা সত্তর ভাগের বেশি মানুষ কোনো না কোনোভাবে কৃষি কাজের সঙ্গে জড়িত। বর্তমানে এ দেশের জাতীয় আয়ের একটি বড় অংশ আসে এ খাত থেকে। কৃষকরা আমাদের দেশে খাদ্য উত্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমরা কি দেখতে পাই? এখন বোরো ধান কাটা শেষের দিকে। ধানের ফলনও ভালো হয়েছে। কিন্তু হলে কী হবে কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন নেই। কৃষক তার ধান উত্পাদন করতে যে টাকা খরচ করেছে— প্রতিমণ ধানেই কৃষক কম পাচ্ছে ১৫০-২০০ টাকার মতো । এভাবে চলতে থাকলে কৃষক ধান উত্পাদনের উত্সাহ হারিয়ে ফেলবে। তার কারণ কৃষক তার ন্যায্যমূল্য পচ্ছে না। এ অবস্থায় কৃষক যাতে তার উত্পাদিত ফসলের ন্যায্যমূল্য পায় সেদিকে বিশেষভাবে নজর দেয়ার জন্য ঊর্ধ্বতন মহলের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি। মো. জাহাঙ্গীর, ব্রাহ্মণবাড়িয়া, ৩৪০১