সাউথইস্ট ভার্সিটির বিবিএ ও এমবিএ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট : ২৯ মে ২০১৩, ২২:৪১
সাউথইস্ট ইউনিভার্সিটির সামার সেমিস্টার-২০১৩-এ বিবিএ ও এমবিএ প্রোগ্রামে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন সম্প্রতি ইউনিভার্সিটির সেমিনার হলে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোহাম্মদ ছালেকের সভাপতিত্বে উপ-উপাচার্য প্রফেসর ড. মেশকাত উদ্দীন ওরিয়েন্টেশনের বিবিএ প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেড-এর মানবসম্পদ বিভাগের প্রধান নির্বাহী নূর মোহাম্মদ। এমবিএ প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. এএনএম মেশকাত উদ্দীন। -প্রেস বিজ্ঞপ্তি