চতুর্থবারের মতো বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে ওয়ার্ল্ড এয়ারপোর্ট পুরস্কার পেলো সিঙ্গাপুরের টাঙ্গি এয়ারপোর্ট। সম্প্রতি জেনেভাতে বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকা প্রকাশ করা হয়। দক্ষিণ কোরিয়ার ইনচিওন এয়ারপোর্ট এবং নেদারল্যান্ডের আমস্টারডাম স্কিফোল যথাক্রমে ২য় ও ৩য় অবস্থানে রয়েছে। ইন্টারন্যাশনাল ট্রাভেল এন্ড রিসার্চ কনসালটেন্সি গ্রুপ স্কাইট্যাক্স নয় মাসব্যাপী এক কোটি একুশ লাখ যাত্রীদের ভোটের ভিত্তিতে তালিকাটি প্রকাশ করেন। যাত্রীদের প্রবেশ থেকে শুরু করে ঘোরাফেরা, স্থানান্তর, কেনাকাটা, নিরাপত্তা এবং অভিবাসনসহ ৩৯টি সেবা ও পণ্যের ওপরে বিশ্বের ৩৯৫টি বিমানবন্দরে এই জরিপ চালানো হয়।
