জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ। তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ (চিকিত্সার ভাষায় মৃত)। ঘোষণা করা হয়েছে। খবর দ্য হাফিংটন পোস্ট ও প্রেস টিভির।
লন্ডনভিত্তিক আশরাক আলাওসাত নামের একটি সংবাদ মাধ্যমের এক সাংবাদিক জানিয়েছেন, বাদশাহর হূদযন্ত্র, কিডনি ও ফুসফুসসহ গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না। গত বুধববার থেকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্রের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। তবে সৌদি সরকার বাদশাহর মৃত্যু সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। বেশ কিছু দিন ধরে জনসম্মুখে আসেননি বাদশা। তার অনুপস্থিতে তার পক্ষে যুবরাজ সরকারি বৈঠকে অংশ নিচ্ছেন। ৮৯ বছর বয়সী বাদশাহ বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। উল্লেখ্য, ২০১২ সালের নভেম্বরে দৈনিকটি জানিয়েছিল, সৌদি বাদশাকে কোমায় রাখা হয়েছে এবং ১৪ ঘণ্টাব্যাপী পিঠে অস্ত্রোপচারের এক সপ্তাহ পর তিনি ‘ক্লিনিক্যালি ডেড’ হয়েছেন। পরে রাজকীয় আদালত পত্রিকাটির দাবি প্রত্যাখান করেন। গত কয়েক বছর ধরে ৮৯ বছর বয়সী বাদশা আবদুল্লাহর স্বাস্থ্যের অবনতি হয়েছে। বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বাদশাহ আবদুল্লাহ সৌদি রাজা আবদুল আজিজের দশম সন্তান।
