বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীসহ উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। উপকূলে ৩নং সতর্ক সংকেত দেখানো হয়েছে।
গতকাল বুধবার রাত ৮টায় পটুয়াখালী অঞ্চলে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হয়। জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। সাগর উত্তাল। মাছধরা ট্রলারগুলো নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। কলাপাড়া রাডার সূত্র জানায়, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ৩ থেকে ৫ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এই মুহূর্তে নিম্নচাপের প্রভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া পটুয়াখালী অতিক্রম করে বলেশ্বর ও সুন্দরবনের দিকে এগুচ্ছে। পটুয়াখালী আবহাওয়া অফিস জানায়, তারা গতকাল বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
