মাগুরায় মাশরুম চাষ প্রসারের লক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় জনানো হয়, প্রতি মাসে জেলা থেকে দেড় টন মাশরুম সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রপ্তানি করা হবে। যার বাজার মূল্য হবে প্রায় ১ কোটি টাকা। ইতিমধ্যে এই লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শহরের সাজিয়াড়া মাশরুম ফাউন্ডেশন কার্যালয় প্রাঙ্গণে গত মঙ্গলবার জেলা মাশরুম ফাউন্ডেশন ও কাজী ফার্মের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. মোকলেছুর রহমান। বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী, মো. আমিনুর ইসলাম, বাবুল আকতার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন জেলা মাশরুম ফাউন্ডেশনের সভাপতি কাজী ইব্রাহীম। কর্মশালায় আরো জানানো হয়, জেলায় প্রায় শতাধিক মাশরুম উত্পাদনকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর ফলে কয়েকশ’ বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে।
