সমাহিত হলেন চিনুয়া আচেবে
গত ২৩ মে পাঁচদিনের শেষকৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মভূমি নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিম আনামব্রারা শহরে সমাহিত হলেন ঔপন্যাসিক চিনুয়া আচেবে। রোববার থেকে শুরু হওয়া এই শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন নাইজেরিয়ার রাষ্ট্রপতি গুডলাক জোনাথন, ঘানার রাষ্ট্রপতি জন মোহামা, নাইজেরিয়ার উপ-রাষ্ট্রপতি অ্যালেক্স ইকুইমি, আনামব্রার গভর্নর পিটার অবি, কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল এমেকা অ্যানায়েক, নাইজেরিয়ার মন্ত্রীসভার সদস্য ও তাঁর পরিবারের সদস্যগণ। সেন্ট এঙ্গলিচান গির্জার আর্চবিশপ ইকেছি নাওছো এ প্রার্থনা পরিচালনা করেন।
মেজাজি কবি আলেকজান্ডার পোপ
ইংরেজি সাহিত্যের নক্ষত্র আলেকজান্ডার পোপের কবিতা কার না ভালো লাগে। কিন্তু তাঁর ব্যক্তিচরিত্র অন্যরকম। এমনকি তাঁর সময়ের সমালোচকেরা পর্যন্ত পোপকে ভয় পেত। পোপের সমসাময়িক কবি জেমস রেভিস পোপের আক্রমণাত্মক মনোভাব ও সাহিত্যে তাঁর প্রভাব নিয়ে ১৯৭৬ সালে একটি আলাদা বই লেখেন। পোপ যেমন যুদ্ধংদেহি মনোভাবের অধিকারী ছিলেন, তেমনি অষ্টম শতাব্দীতে সমসাময়িক কবিদের মধ্যে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। আমেরিকার বিপ্লবের পূর্বে বা পরে তিনি আমেরিকা ও ইউরোপে সমানভাবে সমাদৃত। তিনি জীবনের শেষ বক্তেব্যে বলেন, ‘আমি গর্বিত। আমি অবশ্যই গর্বিত এ দেখে যে, মানুষ স্রষ্টাকেও ভয় পায়; সেই সাথে আমাকেও ভয় পায়।’
ফিলিস্তিন সাহিত্য-উত্সব
ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে ফিলিস্তিন সাহিত্য উত্সব। সাহিত্যজগতে ইসরায়েলের মোকাবেলার জন্যই ফিলিস্তিনিদের এই আয়োজন। ২০০৮ সালে ‘দ্যা প্যালেস্টাই ফেস্টিবল অব লিটারেচার’ নামের এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এ বছর সাহিত্য-উত্সবে তিনজন নির্বাচিত বক্তারা হলেন আবু নিয়ামি, সুসান আবুলহাওয়া ও লাইনা আততালাহ।
গ্রন্থনা : শামস আরেফিন
