পদ্মা শুকায়, চোখ শুকায় না

আপডেট : ৩০ মে ২০১৩, ১৭:৪১
তোমার মায়ের আর আমার মেয়ের দুঃখ মিলেমিশে পতাকা কীভাবে কাঁপে, ওড়ে। আমাদের কান্নার কোনো অনুবাদ নেই, উত্তাল পদ্মা শুকিয়ে চর জাগে; আমাদের চোখে চর পড়ে না! হূদয়ক্ষরণের ক্ষত দিয়ে ছবি আঁকি, বিনিময় করি বেদনা। ২ নুহের নৌকা আর তাঁর অবাধ্য পুত্র কিনআনের মৃত্যু কিংবা বাবরের প্রার্থনা তো রূপকথা নয়। বাবারা পিতার উদাহরণ, জননীরা শীতে ভেজা শিউলি কিংবা ঠান্ডা সাপ হয়ে থাকে— ঘাসের গোপন ঘরে, গহিনে। বিনিময় করি অপ্রকাশিত ক্ষরণ।