জ্যোত্স্নার সাধ

আপডেট : ৩০ মে ২০১৩, ১৭:৪২
বুকের ভিটায় শব্দ চাষ করে কাক নিঃশব্দে বাড়ে কুমারী-বুক। যৌবন ঢেউ ভেঙে ভেঙে নৌকা চলে ছলাত্ ছলাত্ নদী নারী আঁকাবাঁকা। নদীর নাম চিত্রা, তার পাড়ে বসতি সুলতান, টানে টানে পোড়ে বাঁশি পোড়া সুরে বড় বড় শরীর পেশি সবল নারী-পুরুষ জলরং ছবি আঁকে। স্বচ্ছ নদী জলে তৃষ্ণা মেটে না। অষ্টাদশী প্রহর সুরা-সুধা হাতে চোখ ইশারায় পাড় থেকে ডাকে তৃষ্ণা মেটাই। উজাড় করে নেয় দেয় সমস্ত উত্তাপ শরীরে শরীর ছোঁয়া পথে যাওয়া-আসা নেই নরম জ্যোস্নার স্বাদ সাদা কাশের বিছানায়।