প্রসঙ্গ বয়ান

শোকগাথা

আপডেট : ৩০ মে ২০১৩, ১৯:৪১
ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। অনেক গুণী একজন পরিচালক। এত অল্প বয়সে মারা গেছে। সকালেই কয়েকজন জানাল আমাকে, শুনে খুবই আহত হয়েছি। তার সাথে সম্পর্ক এত ঘনিষ্ঠ ছিল যে, ‘চোখের বালি’ ছবিটার প্রিমিয়ারে আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিল। বলেছিল, ‘চলো না চাষী ভাই, চলো না।’ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে অনেক মেধাবী একজন মানুষ। তার সম্বন্ধে একেকজন একেক কথা বলে। কিন্তু ছিলেন বিশিষ্ট চলচ্চিত্রকার, তা কেউ অস্বীকার করতে পারবে না। আমি ব্যক্তিগতভাবে তার কাজ ও তাকে খুবই পছন্দ করতাম। চাষী নজরুল ইসলাম, পরিচালক চলচ্চিত্রের একটা আলাদা ভাষা যে থাকে বা তৈরি হয়, সেটা কিন্তু তার চলচ্চিত্রে পাওয়া যেত। মানুষটা যদিও একটু অন্যরকম ছিল, অন্য ধরনের। কিন্তু তার চলচ্চিত্রে যে বলাটা একেবারেই অন্য ধরনের ছিল। যেমন তার ‘বালিকা বধূ’, ‘চোখের বালি’ এই সব ছবিগুলোতে তার বলার যে ভঙ্গি, এখান থেকে আমাদের শেখার ছিল অনেক। আমি তার দারুণ ভক্ত। আমি নিয়মিতই শিখতাম। তার হারিয়ে যাওয়াটা আমাদের জন্য অনেক কষ্টের। একে একে তো আমরা অনেককেই হারিয়ে ফেলেছি। ঋতুপর্ণ তো একজন সম্পাদকও ছিলেন। সব মিলিয়ে ভালো কিছু থেকে বোধহয় নিয়মিতই আমরা বঞ্চিত হচ্ছি। তারপরও তার আত্মা শান্তি পাক। পরিবার শোক কাটানোর মতো সাহস সঞ্চয় করুক, এই কামনাই করছি। সোহানুর রহমান, পরিচালক তিনি তো অনেক গুণী একজন পরিচালক ছিলেন। প্রতিবারই নিজেকে প্রমাণ করেছেন তিনি। একেকটি ছবি বাংলা চলচ্চিত্রের একটি ইতিহাস। তার কাজের সম্মাননাস্বরূপ তিনি অসংখ্য পুরস্কারও অর্জন করেছেন। এ প্রজন্মের পরিচালকদের কাছে তিনি আদর্শও বটে। এমন গুণী একজনকে হারানো, এই অল্প বয়সে, বিষয়টা খুবই কষ্টের। তার আত্মার শান্তি কামনা করছি। শহীদুল ইসলাম খোকন, পরিচালক